1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার সারাদিন ব্যাপী ৪ ইউনিয়নে গণসংযোগ ও ধানের শীষের প্রচারণা

  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮৬ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সারাদিন ব্যাপী চারটি ইউনিয়নে গণসংযোগ ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া।

রবিবার(৮ ফেব্রুয়ারী ২০২৬) সকালে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন তিনি। মাইসছড়ি বাজারে শুরুতেই ওয়াদুদ ফাউন্ডেশনের একটি ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করেন। যেখানে গরীব, অসহায়, দুস্থ রোগীরা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন রোগের চিকিৎসা নেন। পরে পর্যায়ক্রমে ক্যায়াংঘাট ইউনিয়ন, মুবাছড়ি ইউনিয়ন ও মহালছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, মন্দির, নতুন পাড়া, চোংড়াছড়ি, লেমুছড়ি সহ গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণ এখন পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়ের পক্ষে রায় দিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, পাহাড়ি ও বাঙালি সকল সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, উন্নয়ন এবং মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরো বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারী আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন।

স্থানীয়রা জানান, ওয়াদুদ ভূঁইয়ার গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। অনেকেই তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

দিনব্যাপী এ কর্মসূচি বিকেলে ও রাত অব্দি মাইসছড়ি ইউনিয়নে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews