1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মহালছড়িতে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

  • সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৮২ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের আয়োজনে সোমবার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং মহালছড়ি উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত কাব কার্নিভালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শতাধিক কাব স্কাউট সদস্য, কাব লিডাররা অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি মোঃ আবু রায়হান, জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন করেন। স্বাগত বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা স্কাউটস সম্পাদক নিপুল বিকাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, আইসিটি ও মেম্বারশীপ, চট্টগ্রাম অঞ্চল, মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্কাউটসের সম্পাদক ও মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিপুল বিকাশ, মহালছড়ি প্রেসক্লাব সভাপতি দীপক সেন এবং সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।

কার্নিভালে অংশগ্রহণকারী স্কুল সংখ্যা ২৮ টি, কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনা এবং সব শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ভূমিকা রাখে। স্কাউটিং একজন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews