1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৬৯ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫জুন ২০২৬) সারাদিন ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সম্মানিত উপপরিচালক কৃষিবিদ মোঃ নাছির উদ্দিন। তিনি GAP-এর উদ্দেশ্য, গুরুত্ব ও প্রাথমিক ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে এর ভূমিকা তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ওঙ্কার বিশ্বাস, মহালছড়ি উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।

প্রশিক্ষণে বক্তারা কৃষকদের GAP নীতিমালা অনুসরণ করে কীভাবে উন্নত ও নিরাপদ ফসল উৎপাদন করা যায়, সে বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ফসল উৎপাদনের প্রতিটি ধাপে সঠিক ব্যবস্থাপনা, নিরাপদ কীটনাশক ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে GAP সার্টিফিকেট বিতরণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews