1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩০৭ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ি’র মহালছড়ি’তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে ১০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ. সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।

এ সময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৫৪০ জন কৃষক সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, ও সার সহায়তা পাবেন।

প্রধান অতিথি মোঃ আনোয়ার হোসেন বলেন, কৃষি উপকরণ সহজলভ্যতা ও সঠিক প্রযুক্তি প্রদান করলে ফলন বাড়বে এবং কৃষকের আয় বৃদ্ধি পাবে। সভার সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন বলেন, প্রয়োজনীয় বাইত ঔষধ ও সার সরবরাহ করে কৃষকদের সমর্থন অব্যাহত রাখা হবে এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে টেকসই উৎপাদন নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এবং কৃষকদের মাঝে ফসল বাছাই ও সচেতনতা বিষয়ে সংক্ষিপ্ত পরামর্শ দেয়া হয়। বিতরণপ্রাপ্ত কৃষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং উচ্চ ফলনের প্রত্যাশা প্রকাশ করেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তার লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews