1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে জলবায়ু সহনশীলতা উন্নয়নে পাবলিক শেয়ারিং অফ লোকাল রিলায়েন্স প্ল্যান অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৩৩ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১০টায় খাগড়াছড়ির মহালছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে কমিউনিটি রিলায়েন্স থ্রো লোকাল-লিড ইনক্লুসিভ অ্যাডাপশন (CORLIA) প্রকরের আওতায় “পাবলিক শেয়ারিং অফ লোকাল রিলায়েন্স প্ল্যানস (LRPs) টু ডিসকাস কমিউনিটি নিডস অ্যান্ড প্রোমোট ক্লাইমেট অ্যাকশন” শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রিলায়েন্স ডেভেলপমেন্ট (ERRD-CHT) এর বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে সবিনয় চাকমা, উপজেলা রেসিল্যান্স ফেসিলেটেটর এর সঞ্চালনায় তপন ত্রিপুরা, জেলা মনিটরিং এ্যান্ড রিপোর্টিং অফিসার এর স্বাগত বক্তব্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিক রঞ্জন চাকমা, ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রবীণচন্দ্র চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তার প্রতিনিধি, প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি সহ স্থানীয় জনগণ, সাংবাদিক প্রতিনিধি, নারী জলবায়ু সহনশীল কমিটির (WCRC) সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় রিলায়েন্স প্ল্যান (LRPs) উপস্থাপনের মাধ্যমে এলাকার জলবায়ুজনিত ঝুঁকি, বিদ্যমান সমস্যা এবং সম্প্রদায়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য উদ্যোগ, অভিযোজন কৌশল এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী জলবায়ু সহনশীল কমিটির সদস্যরা সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

কর্মসূচিতে স্থানীয় চাহিদা ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, CORLIA প্রকরের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু অভিযোজন কার্যক্রম সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews