ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ,, এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি)-এর যৌথ আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি নিজেই। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণচন্দ্র চাকমা। স্বাগত বক্তব্য রাখেন মোঃ জিয়াউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মহালছড়ি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ মতিউর রহমান, সহ-সভাপতি উপজেলা বিএনপি, দীপক সেন, সভাপতি, মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সমৃদ্ধ গ্রাম গড়ে তোলার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন। আলোচনা সভার একপর্যায়ে সমিতির সুবিধাভোগী সদস্যদের মাঝে বিভিন্ন গাছের চারাও বিতরন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply