ছানোয়ার হোসেন, মহালছড়ি, (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ “তোমার আমার বাংলাদেশ, ভোট দিবো মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মহালছড়িতে উৎযাপিত হয়েছে ৭ম জাতীয় ভোটার দিবস।
২ মার্চ, রবিবার মহালছড়ি উপজেলা নির্বাচন অফিসের উদ্দ্যোগে উপজেলা নির্বাচন অফিসার সুস্মিকা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ্ আহম্মেদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ও সদস্য, স্থানীয় জনগণ সহ মিডিয়াকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী।

Leave a Reply