1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে ত্রিপুরা ঐক্য পরিষদ গঠন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত

  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৯ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় শুক্রবার সকাল ১০.৩০ টায় (১৯ ডিসেম্বর ২০২৫) মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদ কমিটি গঠন কল্পে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাবু শ্যামল ত্রিপুরার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু ক্ষনিরঞ্জন ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার মেম্বার সহ উপজেলা বিএনপি ও ত্রিপুরা ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দ। সভায় বাবু শ্যামল ত্রিপুরা কে সভাপতি ও কতিবালা ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদ আংশিক কমিটি ঘোষনা করা হয়।

মহালছড়ি উপজেলায় ত্রিপুরা ঐক্য পরিষদ ও সংশ্লিষ্ট ইউনিট গঠনের কাজ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় মাধ্যমে বিভিন্ন বয়সী ত্রিপুরা যুব ও মহিলা সদস্যদের অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী কমিটি ঘোষণা করা হবে, যার মাধ্যমে এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে নেতারা জানিয়েছেন।

অনুষ্ঠানে দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকা হতে, সকাল-সকালেই বিভিন্ন বয়সী যুবক-যুবতী, বয়োজ্যেষ্ঠ উপস্থিত হন। যেখানে যুব ও মহিলা নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, “বৈষম্যহীন ও সহানুভূতিশীল সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিশেষ করে ত্রিপুরা সম্প্রদায়ের অগ্রগতি, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ত্রিপুরা ঐক্য পরিষদের কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় ত্রিপুরা সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সাংবাদিকরা উপস্থিত থেকে কমিটির কার্যক্রম সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কমিটির সদস্যরা নতুন দায়িত্ব গ্রহণের পর আশাবাদ প্রকাশ করে বলেন, “ত্রিপুরা ঐক্য পরিষদ সমাজের সব স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews