1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

মহালছড়িতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৬২ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকাবাসীর আয়োজনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারী ২০২৬) বিকেলে মোহাম্মদপুর এলাকার একটি বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মোঃ আব্দুল ছাত্তার মেম্বার সিনিয়র যুগ্ম সম্পাদক, মহালছড়ি উপজেলা বিএনপি এর সঞ্চালনায় মোঃ ইসমাঈল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সভাপতি মহালছড়ি উপজেলা বিএনপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হক, সাধারণ সম্পাদক মহালছড়ি উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, ওয়াদুদ ভূঁইয়া একজন জনবান্ধব ও পরীক্ষিত নেতা। তিনি অতীতে মানুষের পাশে থেকে কাজ করেছেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাই আসন্ন ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং ভোটের গুরুত্ব তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews