1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মহালছড়িতে ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহালছড়িতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৭ জানুয়ারী ২০২৬) বেলা ২.৩০ টার সময় মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার সাদাত। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের প্রতিনিধি মেজর মোঃ সামিউল সানি, মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শামছুর রহমান, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা, উপজেলার মুক্তিযোদ্ধা প্রতিনিধী সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হেডম্যান, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও উন্নয়ন কার্যক্রমে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সকলের সহযোগিতা কামনা করে বলেন আপনারা সবাই আগামী ১২ ই ফেব্রুয়ারী ভোট কেন্দ্র এসে আপনাদের ভোট প্রদানে সবাইকে উদ্বুদ্ধ করুন। এটা নাগরিক অধিকার। এ ব্যাপারে প্রসাশন আপনাদের সার্বিক সহযোগিতা করবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, ভূমি সংক্রান্ত জটিলতা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews