1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মহালছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৬২ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি মোঃ হামিদুল ইসলাম (২৮) কে। ২৩ মার্চ, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযানটি পরিচালনা করে মহালছড়ি-গুইমারা সড়কের মাঝামাঝি সিন্দুকছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত হামিদুল ইসলাম মহালছড়ি টিএনটি পাড়ার মোঃ শামসুল হকের ছেলে এবং মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। কলেজ ছাত্রলীগে সভাপতি থাকা কালীন সাধারণ ছাত্রদের মারধর, জোরপূর্বক ছাত্রলীগের প্রোগ্রামে অংশগ্রহণ কারানো, চাঁদাবাজিসহ এলাকায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, অপারেশন ডেবিল হান্ট অভিযান চালিয়ে তাকে গভীর রাতে আটক করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে খাগড়াছড়ি সদর থানা ও মহালছড়ি সদর থানায়। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews