1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

  • সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৯৬ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহালছড়ি এর আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন চৌধুরী, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ি। বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, আব্দুল মুহিত কৃষি প্রকৌশলী খাগড়াছড়ি। মহালছড়ি উপজেলায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ এ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং “পার্টনার” প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঠ স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকদের নতুন প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।

কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকদের মধ্য থেকে মুবাছড়ির স্বপ্না চাকমা ও মহালছড়ি সদরের কুমিল্লা টিলার ইয়াছিন হোসেন তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং মাঠ পর্যায়ে শেখা বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। তারা জানান, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে কৃষি বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদন খরচ কমিয়ে লাভজনক চাষাবাদ সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কৃষিকে আরও বাণিজ্যিক ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহার এবং বাজার ব্যবস্থার উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

দিনব্যাপী এই কংগ্রেসে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ কৃষি উন্নয়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews