1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • বুধবার, ২০ মে, ২০২৬
  • ২০০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কোরবানির মাংস এবং চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে বুধবার(২০ মে) সকাল ১১:৩০ টায় খাগড়াছড়ির মহালছড়িতে পেশাদার ও মৌসুমি কসাইদের এবং ইমামদের নিয়ে একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কোরবানির মাংস ও চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মহালছড়ি।

উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সূপর্ণা দে। তিনি বলেন, কোরবানির পশু জবাই, মাংস সংরক্ষণ ও চামড়া পরিচর্যায় সচেতনতার অভাবে প্রতিবছর অনেক সময় স্বাস্থ্যঝুঁকি ও অর্থনৈতিক ক্ষতির ঘটনা ঘটে। সঠিক নিয়ম অনুসরণ করলে নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি চামড়ার গুণগত মানও বজায় রাখা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় ইমাম, পেশাদার কসাই, মৌসুমি কসাই ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, মাংস কাটাকাটি ও সংরক্ষণ, পশুর বর্জ্য ব্যবস্থাপনা, চামড়ায় লবণ প্রয়োগের সঠিক নিয়ম, সংক্রামক রোগ প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে কিছু ব্যবহারিক দিকও দেখানো হয়।

আযোজকরা জানান, ঈদুল আজহার সময় জনস্বাস্থ্য সুরক্ষা এবং কোরবানির পশুর মাংস ও চামড়ার অপচয় রোধে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরাও প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews