ছানোয়ার হোসেন, মহলছড়ি (খাগড়াছড়ি) খাগড়াছড়ি জেলার মহালছড়ির সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে মারমা ঐক্য পরিষদের কাউন্সিল ও পরিচিত সভাটি অনুষ্টিত হয়। গতকাল ৪ এপ্রিল, শুক্রবার দুপুর আড়াইটায় অনুষ্ঠানিটি সম্পন্ন হয়। মারমা ঐক্য পরিষদ মহালছড়ি শাখার সাবেক সভাপতি মংচ্ছুপ্ত মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্টাতা ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সুধাঅং মারমা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা, যুগ্ম-সাধারন সম্পাদক ক্যজরী মারমা, সঞ্চলনা করেন মংশিলা মারমা। এছাড়াও উপজেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মারমা জনগোষ্ঠীর জনসাধারণ উপস্থিত ছিলেন

প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বক্তব্যকালে বলেন, মারমা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ রাখার জন্য এবং বাংলাদেশের যেন কোন সম্প্রদায়ের বৈষম্য না থাকে সেই লক্ষ্যে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ পরিচালিত হচ্ছে। সভা শেষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখায় মংনু মারমাকে সভাপতি ও মংশিহলা মারমাকে সাধারণ সম্পাদক করে ১০১ বিশিষ্ট, চাইঞা মারমা সভানেত্রী ও ম্যাশিনু মারমাকে সাধারণ সম্পাদক করে মহিলা ঐক্য সমিতি ১০১ এবং মারমা যুব ঐক্য পরিষদের থৈইঅং মারমাকে সভাপতি মংচিং মারমাকে সাধারণ সম্পাদক করে ১০১ বিশিষ্ট কমিটির নাম ঘোষণা পরবর্তী ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
Leave a Reply