ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই কর্মসূচি আয়োজন করা হয়।
সোমবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই বীজ বিতরণ করা হয়। ১৫০ জন কৃষককের মাঝে ২ কেজি পরিমাণ উন্নতমানের হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়, যা চলতি মৌসুমে আবাদ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন ও সাধারন সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জামাল উদ্দিন টিপু, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, উন্নত প্রযুক্তি ও মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব। হাইব্রিড ধান চাষের ফলে কৃষকরা অধিক ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।
বীজ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply