1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিএনপিতে যোগদান

  • বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪৮০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে পাচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার বিকেলে (২১ জানুয়ারী ২০২৬) মহালছড়ি উপজেলার মিনি স্টেডিয়ামে আয়োজিত যোগদান অনুষ্ঠানে নবাগতদের হাতে একটি করে রজনীগন্ধার স্টিক তুলে দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন সভাপতিত্বে, মোঃ আব্দুল ছাত্তার মেম্বার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা ও মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

এ সময় ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘বর্তমান দুঃশাসন ও জনগণের ভোটাধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠা গড়ে তুলতে বিএনপিই একমাত্র বিকল্প শক্তি। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।”

তিনি আরও বলেন, নতুন করে যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা গণতন্ত্র পুনরুদ্ধারের ও আগামীতে বিএনপি সরকার গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

যোগদানকারীরা জানান, বিগত ২০০১ থেকে ২০০৬ সালে পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে আর কখন ও এ ধরনের উন্নয়ন হয়নি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার শুধু লুটপাট করেছে। এলাকার কোন উন্নয়ন মুলক কাজ কর্ম করেনি। বর্তমান সরকারের ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়ার প্রতিবাদে তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। যোগদান অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews