1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

মহালছড়িতে বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে ৮ম বার্ষিক সাধারণ সভা

  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩২ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ “আমাদের টাকা আমরাই দেখবো, ভবিষৎ জীবন উজ্জ্বল গড়বো’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ আয়োজিত ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই শুক্রবার, ফেব্রুয়ারি খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলা মাইসছড়ি ইউনিয়নের শাক্যমনি বৌদ্ধ বিহার চত্বরে পিএসএস ভবন কমপ্লেক্সে, বলিপাড়া, মাইসছড়ি ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠান শুরুতেই সদস্যাদের উপস্থিতি ও নাম রেজিস্ট্রিকরণ এবং জাতীয় পতাকা ও সমবায় সমিতির পতাকা এবং ধর্মীয় পতাকা উত্তোলন, পবিত্র ত্রিপিটক পাঠ, পরলোক গত সদস্যদের উদ্দেশ্য অষ্টপরিষ্কার দান, সংঘ দান, এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রীসহ নগদ অর্থ সহায়তায় প্রদান করা হয়। অনুষ্ঠানে মংশি মারমা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানাই রাখাইন, চট্টগ্রাম অঞ্চল, বিশেষ অতিথি মহালছড়ি উপজেলা সমবায় কর্মকতা মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথি মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় পিপলু রাখাইন। উপস্থিত ছিলেন হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু, প্রতিষ্ঠানের কর্মকতা কর্মচারী এবং সকল সদস্য বৃদ্ধ উপস্থিত ছিলেন।

হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু স্বাগত বক্তব্যে বলেন, অত্র ক্রেডিট ইউনিয়নে যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন এবং এই ফেব্রুয়ারী মাসে ভাষা আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন তাঁদের পারলৌকিক শাস্তি সুখ কামনায় পূন্যদান করছি। আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন, ক্রেডিট ইউনিয়নের আদর্শ ও উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে সকলের আন্তরিক প্রচেষ্টায় ও সার্বিক সহযোগীতায় হাঁটি হাঁটি পা পা করে অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে আজ ১৫ বছরে পদার্পণ করেছে এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক ও সুদুর প্রসারী।

হিল বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ২০১০ সালের ৩ জুন বলিপাড়া গ্রামের ১৪ জন সদস্য নিয়ে সমিতিটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ২৯২১জন এবং শিশু -কিশোর সদস্য সংখ্যা ৮৫৯ জন। সমিতির মূলধন ছিল ১.৯২৮ (এক হাজার নয়শত আটাশ) টাকা দিয়ে সমিতির কার্যক্রম শুরু করা হয়। সবার ঐকান্তিক প্রচেষ্টার ফলে তা আজ ১৪.১৭.৭১,১০০.৮৪ (চৌদ্দ কৌটি সতের লক্ষ একাত্তর হাজার এক শত) টাকায় দারিয়েছে। সেটা সম্ভব হয়েছে আমাদের সকলেই প্রচেষ্টা ফলে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews