1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪২৫ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বুধবার(১৪ জানুয়ারী) বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে এলাকার বিএনপির নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যগ্ন সম্পাদক মোঃ মোশারফ চেয়ারম্যান, আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সহ কোষাধ্যক্ষ সম্পাদক মোঃ জহির উদ্দিন সহ বিএনপির নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন অত্র এলাকার কৃতি সন্তান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, সভাপতিত্ব করেন কাটিং ৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ আজিজুল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। বক্তারা আরও বলেন, তিনি দেশ ও জনগণের কল্যাণে আজীবন কাজ করে গেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দলীয় নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews