1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

মহালছড়িতে বেগম রোকেয়া দিবস উদযাপন ও অদম্য নারীকে সংবর্ধনা ও চেক বিতরণ

  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি’র মহালছড়িতে মহান বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে “অদম্য নারী” সম্মাননা প্রদান ও চেক বিতরণ অনুষ্ঠান। উপজেলা প্রশাসনের ও উপজেলা মহিলা বিষায়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার স্বনামধন্য নারী উদ্যোক্তা, সমাজসেবিকা ও নারী উন্নয়নকর্মীদের সম্মাননা জানানোর পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকারভোগী নারীদের মাঝে আর্থিক প্রণোদনার চেক বিতরণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোসাম্মৎ হাছিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুপর্ণা দে সিম্পু, উপজেলা আইসিটি কর্মকর্তা সলিল চাকমা, মহালছড়ি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বেগম রোকেয়ার জীবন ও কর্ম তুলে ধরে বলেন, বাংলাদেশের নারীদের অধিকার, স্বাধীনতা ও শিক্ষায় বেগম রোকেয়া ছিলেন পথপ্রদর্শক। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে “অদম্য নারী” বিভাগে মহালছড়ি উপজেলার শান্তিবালা চাকমা কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন নারী সমিতির মাঝে আর্থিক চেক বিতরণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews