1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে বৈষম্য মুক্ত ৯ম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৫ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য মুক্ত ৯ম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার(০৩ ফেব্রুয়ারী ২০২৬) সকালে মহালছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মুখে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মোঃ আবুল হোসেন, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা, ইউএনও অফিস এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রবীণ চন্দ্র চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রতাপ চাকমা, উপ-প্রশাসনিক কর্মকর্তা ইউএনও অফিস সহ আরো অনেক কর্মকর্তা ও কর্মচারী।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। যা বর্তমান বিদ্যমান জীবন যাত্রার মানের সাথে অসামঞ্জস্যপূর্ণ সৃষ্টি হয়েছে, যা দ্রুত নিরসন করা প্রয়োজন। তারা কেন্দ্র ঘোষিত বৈষম্য মুক্ত ৯ম পে-স্কেল দ্রুত গেজেট আকারে প্রকাশের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews