1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪৭৮ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি’র মহালছড়ি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ০৪ নভেম্বর ২০২৫ ইং দিবাগত আনুমানিক রাত এগারোটার দিকে বিদ্যুৎ চলে যায়, তার পর প্রচুর পরিমানে ঝড়বৃষ্টি ও বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা আরও বলেন বজ্রপাতের কারণেই বাজারের মাঝে কোন দোকানে আগুনের সুত্রপাত ঘটতে পারে। স্থানীয় লোকজন, দোকানদার, মহালছড়ি আর্মি জোন, উপজেলা প্রশাসন ও খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহযোগিতায় সারারাত ব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিভানো সম্ভব হয়।

খোঁজ নিয়ে দেখা যায় ১৮ থেকে ২০ টি দোকান একেবারে পুড়ে গেছে। পার্শ্ববর্তী আরো ১২ থেকে ১৩টি দোকান ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের ভাষ্যমতে আনুমানিক সব কিছু মিলে প্রায় দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

সকাল থেকেই বিভিন্ন দপ্তর ক্ষয়ক্ষতির পরিমাণ ও তালিকা প্রস্তুত করার কাজ শুরু করেন। দুপুরের দিকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে মোট ৩৩ জন দোকানদার। ব্যাসয়ী হাতে ৩০ কেজি করে চাল ও নগদ ৭৫০০ হাজার (মাথা পিছু সাড়ে সাত হাজার) টাকা তুলে দেন।

বিকেলের দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি (সাবেক সাংসদ) ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল এসে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews