1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মহালছড়িতে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৯৮ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় মহালছড়ি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টা ২০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় স্মার্ট ভূমি সেবা সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি ও অনলাইন ভিত্তিক ভূমি সেবা গ্রহণ বিষয়ে উপস্থিতদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না(অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী ভূমি কমিশনার (অতিরিক্ত দায়িত্ব)সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন মৌজার মৌজা প্রধানগণ (হেডম্যান) ও সাধারণ সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং ভূমি সেবা আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব হবে।

এসময় উপস্থিত জনগণকে দালালমুক্তভাবে সরাসরি সরকারি সেবা গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে উপজেলা ভূমি অফিসের সহায়তা নেওয়ার পরামর্শ প্রদান করা হয়।

উল্লেখ্য, আগামী ২১ মে পর্যন্ত চলমান এ ভূমিসেবা মেলায় বিভিন্ন তথ্যসেবা, পরামর্শ প্রদান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews