1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

  • শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৬ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৬ প্রথম প্রহরে মহালছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রাত ১২টা ০১ মিনিটে মহালছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মির্জা জহির উদদীন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। দলটির নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং এক মিনিট নিরবতা পালন করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা রাতভর শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ মিনার প্রাঙ্গণ ফুলে ফুলে ভরে ওঠে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

তবে উল্লেখ যোগ্য যে মহালছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে ভাষা শহীদদের শহীদ মিনারে কোন শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি গণমাধ্যম কর্মী ক্যামেরায়।

শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে মহালছড়িতে মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews