1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও মহান স্বাধীনতা দিবস উদযাপিত

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে মহালছড়ির স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনি ও সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে উপজেলা প্রশাসন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকের নেতৃত্বে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি অফিস, উপজেলা প্রেস ক্লাব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা একে একে মহালছড়ির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে মহালছড়ি স্টেডিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews