1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২১৭ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযথ নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক এক কর্মশালা বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুপর্ণা দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, প্রেসক্লাব সভাপতি দীপক সেন। বক্তারা বলেন, ইসলামের বিধান অনুযায়ী স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি চামড়ার গুণগত মান বজায় থাকে।

কর্মশালায় সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ইমাম, মসজিদের খতিব, কসাই ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় প্রশিক্ষকরা পশু জবাইয়ের সঠিক নিয়ম, পরিচ্ছন্নতা বজায় রাখা, চামড়া ছাড়ানোর পদ্ধতি এবং লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমে কোরবানির পশুর চামড়ার অপচয় রোধ করা সম্ভব। এজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews