1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে রবি মৌসুমে হলুদের উৎপাদন বৃদ্ধিতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

  • সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৬৩ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে হলুদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই প্রণোদনা কর্মসূচি পরিচালিত হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের হলুদ চাষে উৎসাহিত করতে উন্নতমানের হলুদের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে উপজেলায় হলুদের আবাদ বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে লাভবান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম সহ কৃষি বিভাগের কর্মকর্তারা, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী কৃষকরা। তারা বলেন, পাহাড়ি এলাকায় মসলা জাতীয় ফসল হিসেবে হলুদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের হলুদ চাষে আগ্রহ বাড়াবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, নির্বাচিত ৬০ জন কৃষকদের মাঝে ১০০ কেজি হলুদের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তাও দেওয়া হবে।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা উপকৃত হয়েছেন এবং এতে হলুদের আবাদ বাড়াতে উৎসাহিত হবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় এ ধরনের প্রণোদনা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews