ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর ২০২৫ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০.৩০মিঃ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন মিডিয়াই কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান-শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ বরেণ্য বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের জীবন ও অবদান তুলে ধরে বিশেষ আলোচনা ও মাগফেরাত কামনা করা হয়।
Leave a Reply