1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

মহালছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি’র মহালছড়িতে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের ২০০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন। রবিবার (৯ নভেম্বর) মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে খাগড়াছড়ির পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অবিসংবাদিত নেতা জনাব ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, মানুষের মুখে একটুখানি হাসি ফুটিয়ে আনন্দ-বেদনা ভাগাভাগি করাই আমাদের একমাত্র লক্ষ্য। সামনের দিনগুলোতেও ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবতার সেবায় আমরা একসঙ্গে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের সংগঠক মোঃ মিজানুর রহমান, সাহেদ সুমন, মোঃ আব্দুল্লাহ আল নোমান, ও মোঃ বাচ্চু মিয়া।

আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন স্থানীয় পৃষ্ঠপোষক মোঃ ইলিয়াস হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের সিয়াম সহ মোঃ কাউসারুল আলম, শফিকুল ইসলাম, ও মোঃ রনি সহ আরও অনেকে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই উদ্যোগ তাদের জন্য এক অনন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে। স্থানীয়রা জানান, পাহাড়ে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে এমন মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হচ্ছে।

ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন পক্ষ্ থেকে জানানো হয়, শীতের মৌসুমজুড়ে পার্বত্য এলাকার বিভিন্ন উপজেলায় ধাপে ধাপে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews