1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ (মুল) সন্ত্রাসী আটক

  • সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৩৭ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মহালছড়ি সেনা জোনের একটি সফল অভিযানে অস্ত্র ও চাঁদা আদায়ের রশিদসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (১ জুন) আনুমানিক রাত ২টার দিকে মহালছড়ি সেনা জোনের আওতাধীন পথ্বীমুড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানস্থলে আটককৃতদের কাছ থেকে, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড তাজা বুলেট, দেশীয় অস্ত্র, ৩টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের রশিদ বই (টোকেন)। উদ্ধার করা হয়।

মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মো: আল-জাবির আসিফ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে মহালছড়ি-সিন্দুকছড়ি রোডের পথ্বীমুডা নামক স্থানটিকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) সদস্যরা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক হারে চাঁদা আদায় করে আসছিল। সুনির্দিষ্ট গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা জোন এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

এদিকে এই আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে তারা এই দলের চাঁদাবাজির কারণে জিম্মি হয়ে ছিলেন। এই অভিযানের ফলে তারা বড় ধরনের হয়রানি ও আতঙ্ক থেকে মুক্তি পেলেন।

আটককৃত ৩ জনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, সেনা জোনের হাতে আটক হওয়া তিন ইউপিডিএফ সদস্যকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews