1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে সোলার টিউবওয়েলের উদ্বোধন

  • মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৩ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুড়া পাড়ায় সোলারচালিত ডিপ টিউবওয়েলের উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎবিহীন এই পাহাড়ি গ্রামে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছিল শতাধিক পরিবার। দূর-দূরান্ত থেকে পানি আনতে ভোগান্তি ছিল চরমে।

গত ৮ নভেম্বর পরিদর্শনে গিয়ে স্থানীয়দের কষ্টের কথা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। তার উদ্যোগে ১২ নভেম্বর থেকে কাজ শুরু হয়ে ২ ডিসেম্বর মঙ্গলবার সোলার টিউবওয়েলটির কাজ সম্পন্ন ও উদ্বোধন করা হয়।

এতে স্থানীয়রা অত্যন্ত খুশি হয়ে জানান, এখন আর দূরে পানি আনতে হবে না-এটাই তাদের জন্য বড় স্বস্তি।

সোলার টিউবওয়েলটি নির্মাণকারী প্রতিষ্ঠান রাজলক্ষী এন্ড রাজপিউ ইঞ্জিনিয়ারিং সল্যুশন-এর স্বত্বাধিকারী রাজীব বড়ুয়া বলেন, “ইউএনও স্যার বলেছেন যাতে কাজটি দুই-তিন বছরে ও নষ্ট না হয়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি-এক বছর আমরা নিজ দায়িত্বে এই টিউবওয়েলটি তদারকি করবো। কোনো সমস্যা হলে বিনামূল্যে সার্ভিস দেওয়া হবে। পাহাড়ের মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।”

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews