1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে ১ম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশ ২০২৬-এর উদ্বোধন

  • শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৪০২ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ১ম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬। বাংলাদেশ স্কাউটস, মহালছড়ি উপজেলার আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারী ২০২৬) বিকালে ৩.৩০ টায় মহালছড়ি উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা, মহালছড়ি থানার(এসআই) মোঃ শফিকুল ইসলাম, মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) এডিন চাকমা সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, স্কাউট শিক্ষক ও কাব লিডারগন। সার্বিক পরিচালনায় মোঃ জয়নাল আবেদীন(সহকারী শিক্ষক), উপকমিশনার আইসিটি ও মেম্বারশিপ রেজিস্ট্রেশন বিভাগ, বাংলাদেশ স্কাউট, চট্টগ্রাম অঞ্চল।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্কাউটিং কার্যক্রম শিশু-কিশোরদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাব স্কাউট ও স্কাউট আন্দোলনের মাধ্যমে আগামীর প্রজন্ম দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে স্কাউট আন্দোলন বিস্তারে এই ধরনের ক্যাম্পুরী ও সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কাব স্কাউট ও স্কাউটদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

সমাবেশে মহালছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, ১ টি সরকারী কলেজ, ১০ টি উচ্চ বিদ্যালয়, ৩৫ টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে। কয়েকদিনব্যাপী এই সমাবেশে ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, খেলাধুলা ও স্কাউটিং বিষয়ক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, স্কাউট লিডার, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews