1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছানো সম্পন্ন

  • বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আসন্ন ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ১৪টি নির্বাচনী কেন্দ্রে সকল প্রয়োজনীয় সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান এর উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার(১১-০২-২০২৬ ইং) ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ভোট গ্রহণের বিভিন্ন ফরমসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ যথাযথভাবে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।

উল্লেখ্য, নির্ধারিত তারিখে সকাল থেকে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হবে। মহালছড়ি উপজেলায় ৩৭৮৮৭ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews