ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ৪ নং মাইসছড়ি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ, শুত্রবার বিকেল ৫.০০ ঘটিকায় মহালছড়ি উপজেলার মাইসছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন, মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি, মোঃ আব্দুল সাত্তার এবং মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াদুদ ভূইয়া সাবেক সংসদ সদস্য ও সভাপতি খাগড়াছড়ি জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এম এন আবছার, সাধারণ সম্পাদক জেলা বিএনপি, মংসুথোয়াই চৌধুরী, সহ-সভাপতি, জেলা বিএনপি, ক্ষেত্র মোহন রোয়াজা, সহ-সভাপতি জেলা বিএনপি, মোশারফ হোসেন, যুগ্ম-সম্পাদক, জেলা বিএনপি, আব্দুর রব রাজা, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি, মাহবুবুল আলম সবুজ, সভাপতি জেলা যুবদল, মোঃ আনোয়ার হোসেন, সভাপতি মহালছড়ি উপজেলা বিএনপি, মোঃ জহিরুল হক, সাধারণ সম্পাদক মহালছড়ি উপজেলা বিএনপি, মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব।

আরো উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ। উপজেলার সকল ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাহাড়ি বাঙালিসহ সকল শ্রেণীর মানুষ।
Leave a Reply