1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়ির মুড়া পাড়া এলাকায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩১৪ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মুড়া পাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে মহাল ছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উঠান বৈঠক। ১৮ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩.৩০ টায় অনুষ্ঠিত হয় উঠান বৈঠকটি।

মহালছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বশির আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাল ছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজ মেম্বার, সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন ও মোঃ জয়নাল আবেদীন (জনাব আলী), সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার মেম্বার, যুগ্ম সম্পাদক মোঃ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ ও মোঃ শহীদুল ইসলাম বকুল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নরুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম সাকিব সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে উপস্থিত শতাধিক নারী-পুরুষ মনোযোগ সহকারে নেতাদের বক্তব্য শোনেন এবং অত্র এলাকার লোকজন তাদের আলোচনায় বলেন এর আগে কখনও কোন রাজনৈতিক দলের এ ধরনের বৈঠক আমাদের সাথে করেনি। তাদের অভিযোগ উপজেলার নিকটবর্তী মুড়া পাড়া গ্রাম হওয়া সত্তেও বিগত সরকার তাদের বিদ্যুত্রে ব্যাবস্তা করেনি তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। এবং কি আগামীতে খুব অল্প সময়ের মধ্যে অত্র মুড়া পাড়া এলাকায় বিদ্যুত্রে ব্যবস্থা করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষে ভোট দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিএনপির প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews