1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়ির মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

  • শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৩২৯ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে মুবাছড়ি ইউনিটের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার(২২ জানুয়ারি) দুপুরে মহালছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ফাইজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কমিটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং মহালছড়ি উপজেলার স্বমনয়ক বিদ্যুৎ চাকমা, বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

মোবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা কঅল্পে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাব, খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর সাত্তার সাহ উপজেলা বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২নং মুবাছড়ি ইউনিয়নের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদি কমিটিতে কান্দি মারমা কে সভাপতি এবং খোকন চাকমা কে সাধারণ সম্পাদক করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews