ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বুধবার (১৭ জুন ২০২৬) খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার পশ্চিম ক্যায়াঘাট বিহার পাড়া ও লেমুছড়ি শান্তিপুর এলাকায়, শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি খাতে একটি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস, খাগড়াছড়ির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের জেলা তথ্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, লেমুছড়ি শান্তি পুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন সহ এলাকার নারী, শিশু, কিশোর-কিশোরী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে থাকা, নারীর ক্ষমতায়ন এবং তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিশু ও কিশোর-কিশোরীদের সুষ্ঠু বিকাশ এবং নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে।
সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে মতামত প্রদান করেন এবং সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। জেলা তথ্য অফিসের কর্মকর্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও জনকল্যাণমূলক বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের সভা অব্যাহত থাকবে বলে জানান।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও মতবিনিময়ের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।
Leave a Reply