1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যগে উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৫৯ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিক বন্ধু, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে মহালছড়ি উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের ক্যাপ্টেন মোঃ নাহিদ মুরাদ, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মির্জা জহির উদ্দিন, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা ডা. স্বপন চক্রবর্তী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক দীপক সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসের তাৎপর্যকে সামনে রেখে সাংবাদিক, প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে একত্রিত করার উদ্দেশ্যে প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি সকলের সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বাগত বক্তব্য শেষে দীর্ঘদিন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক দীপক সেন কে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন অবদান তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড মানুষের সামনে উঠে আসে। তিনি মহালছড়ি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে সমাজের অনেক সমস্যার সমাধান সহজ হয়। মহালছড়িতে উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশের শান্তি, সমৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও সম্প্রীতি কামনা করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews