1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহালছড়ি উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ গননা করুন

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১৮ জানুয়ারি, শনিবার বিকেলে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক ও সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল ছাত্তার মেম্বরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি বাবু মংসুইখোয়াই চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি বাবু ক্ষেত্র মোহন রোয়াজা, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, মোঃ মোশারফ হোসেন, বাবু অনিমেষ চাকমা(রিংকু), আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেদারুল ইসলাম, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপির সমন্বয়ক মাহাবুব আলম (সবুজ), ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু প্রমুখ।

সভায় উপজেলা বিএনপি, চার ইউনিয়ন বিএনপি’র সকল নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় সকল বক্তারা বলেন বিগত সময় দলের জন্য যারা নিবেদিত প্রাণ ছিলেন এবং ৫ ই আগস্ট এর পূর্বে যাদের দলের কর্মকান্ড ভালো ছিল তাদের সমন্বয়ে আগামীতে একটি সুন্দর কমিটি গঠিত হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews