1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মহালছড়ি ধুমনিঘাটে ধানের শীষের পক্ষে ত্রিপুরা ঐক্য পরিষদের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৭০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধুমনিঘাট এলাকায় ধানের শীষের পক্ষে ত্রিপুরা ঐক্য পরিষদের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ এর সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্ষনিরঞ্জন ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা ত্রিপুরা ঐক্য পরিষদ এর সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল ত্রিপুরা সহ খাগড়াছড়ি থেকে আগত ত্রিপুরা ঐক্য পরিষদ, ত্রিপুরা যুব ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দ, মহালছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, ধানের শীষ সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচারের প্রতীক। তারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে সকল সম্প্রদায়ের নেতা ওয়াদুদ ভূঁইয়াকে জয়যুক্ত করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার, শান্তি ও উন্নয়নের স্বার্থে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা জরুরি।

ত্রিপুরা ঐক্য পরিষদের নেতারা বলেন, পাহাড়ে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠী বরাবরই শান্তিপ্রিয় এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ধুমনিঘাট এলাকার মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে রায় দেবে।

উঠান বৈঠকটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে ধানের শীষের পক্ষে জনমত গঠনে ঘরে ঘরে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews