1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

মহালছড়ি সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে

  • বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২১৮ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি সরকারি কলেজ কেন্দ্রে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট(এইচএসসি) ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

মহালছড়ি সরকারি কলেজ কেন্দ্রের তথ্য মতে জানা যায়, মহালছড়ি সরকারি কলেজ, মাইসছড়ি কলেজ ও মাউরুম কলেজ এই তিনটি কলেজের মহালছড়ি সরকারি কলেজ কেন্দ্রে(২৭৫) চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড(বিএমটি) নিয়মিত ও অনিয়মিত মোট ৬৬৫ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ গ্রহণ করছে। আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্র ও কারিগরি শিক্ষা বোর্ডের(বিএমটি) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র পরিদর্শনে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর মোঃ শামছুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা(এইচ এস সি পরীক্ষা কেন্দ্র ২৭৫) জানান, পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসন, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews