ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ উপজেলার ১৫ নং মাইটভাংগা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে হাজী আবদুল হাদী মুন্সি বাড়ীর ইউএসএ প্রবাসী হাজী সাকিনা খাতুন জামে মসজিদের সভাপতি মাওলানা মোঃ আবুল কালামের পক্ষ থেকে স্থানীয় অসহায় গরীব ও মধ্যবিত্ত ৩০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন সন্দ্বীপ সারিকাইত তাহমিদুল কুরআন মাদ্রাসার পরিচালক মুফতি মাওলানা দেলোয়ার হোসেন, সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোশারফ হোসেন, মাইটভাংগা আল্লাহরদান নুরানি হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আফছার লিটন, হাজী সকিনা খাতুন জামে মসজিদ সেক্রেটারি মাস্টার আকবর হোসেনসহ সভাপতি আলহাজ্ব মাস্টার আবদুল বাতেন, দাতা সদস্য সামছুদ্দীন, মালুম সমাজের মালাদার আকবর হোসেন প্রমুখ।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা ২ কেজি, চিরা ১ কেজি, সোয়াবিন ২ কেজি, পিঁয়াজ ১ কেজি, মুড়ি ১ কেজি, আলু ২ কেজি, খোজুর ১ কেজি, চিনি ১ কেজি মোট ৯ টি পদের ইফতার সামগ্রী রয়েছে রয়েছে।

Leave a Reply