1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

মাইসছড়ি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫৫৫ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি যুব সমাজ ও মাইসছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ১৭ নভেম্বর ২০২৫ ইং সোমবার বিকাল ৩.৩০ টায় মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মামা ভাগিনা একাদশ বনাম মাইসছড়ি স্পোর্টিং ক্লাব এর মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এন আবছার, সাধারণ সম্পাদক, ক্ষেত্রমোহন রোয়াজা, সহ সভাপতি, মোশাররফ হোসেন যুগ্ম সম্পাদক, অনিমেষ চাকমা যুগ্ম সম্পাদক, মোহাম্মদ হোসেন বাবু, ক্ষুদ্র ঋন বিষায়ক সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক সহ মহালছড়ি উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল সাত্তার।

বিশাল এ জমকালো আয়োজনে মাইসছড়ি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১-০ গোলে মামা ভাগিনা একাদশ চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় অংশ নেয় মাইসছড়ি স্পোর্টিং ক্লাব ও মামা-ভাগিনা একাদশ। খেলায় এ দুই দলের টান টান উত্তেজনায় প্রথমার্ধে মামা-ভাগিনা একাদশ ০১ গোলে এগিয়ে থেকে খেলায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির মেয়াদকালে খাগড়াছড়ি জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হয়েছে। সেসব চিত্র তুলে ধরে ওয়াদুদ ভূইয়া আরও বলেন, তার মেয়াদকালে সড়ক যোগাযোগ, কৃষি, পর্যটন, শিক্ষাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করা হয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ি-বাঙালী সকল সম্প্রদায়ের লোকজনের নিকট ধানের শীষের পক্ষে ভোট চান। এখানে যে সম্প্রতি লক্ষ করা গেছে তা যেন অটুট থাকে। আগামীতে নির্বাচিত হলে মাইসছড়িতে একটি স্টেডিয়াম করে দেয়া হবে।

উল্লেখ্য গত ১০/০৯/২০২৫ ইং তারিখ হতে চলমান এ ফুটবল খেলায় ২৩ টি দল অংশগ্রহণ করে আজ এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews