1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মাগুরায় শহিদ মেহেদী হাসান রাব্বির লাশ উত্তোলন ১২০ দিন পর

  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ গননা করুন

একতা ডেস্কঃ মাগুরায় ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট গুলিতে শহিদ মেহেদী হাসান রাব্বির দাফনের ১২০ দিন পর কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাগুরা সদর উপজেলার বরুতৈল গ্রামের কবরস্থান থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বির লাশ উত্তোলন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরা শহরের ঢাকারোড ব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে রাব্বি মারা যান। ওই দিনই ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম, মেডিকেল অফিসার মো. মামুনুর রশিদ ও মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই এহোসানুল হকের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। রাব্বি মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে। মামলার তদন্তের স্বার্থে আদালত রব্বির লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews