1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাঠ তৈরির কাজ করছে বিএনপি

  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ গননা করুন

একতা ডেস্কঃ যমুনা টিভি আয়োজিত “দাবি-দাওয়ার এই শহরে: সমাধান কোন পথে?” নামে শীর্ষক এক টকশোতে উপস্থিত বিএনপি নেত্রী ব্যারিস্টার ফারজানা শারমিনের কাছ থেকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের সর্ম্পক, আগামীতে বিএনপির সাথে ভারতের কূটনীতি সর্ম্পক নিয়ে জানতে চাওয়া হয়।

জানতে চাওয়া হয়, বিএনপির স্পিরিট যেটা এ বছরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। আপনারা প্রথমে একটা রূপরেখা চাইলেন, প্রফেসর ইউনুস একটা রূপরেখা দিলেন। প্ল্যান এ- বাই ডিসেম্বর ২০২৫, প্ল্যান বি হচ্ছে জুন ২০২৬।

তারপর থেকে বলছেন, আপনারা এ বছরের ভিতরেই চান, ভারতের সেনাপ্রধানও বলছেন, একটা নির্বাচন বা নির্বাচিত সরকার হলে এইসব টেনশন গুলো কমবে বা সহায়ক হবে। কারণ ভারতীয় সেনাপ্রধান বলছেন যে, আমাদের জেনারেল ওয়াকারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে এবং দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক খুবই ভালো। ফলে যে প্রশ্নটি ব্যারিস্টার রাশনা ইমাম তুললেন, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তাহলে ভারতের আপত্তি, নির্বাচনে সমাধান, আপনারাও নির্বাচনের সমাধান দেখেন, কারণ নির্বাচন হলে আসলে আপনারাই ক্ষমতায় যাবেন। ফলে আমাদের দেশে যেহেতু ষড়যন্ত্র তত্ত্ব আমাদের মাথায় খুব কাজ করে, ফলে ভারতের সঙ্গে বিএনপির কোন গোপন আতাত হলো কিনা? ভারতের সেনাপ্রধান পাবলিক প্লেসে সংবাদ সম্মেলন করে বললেন, আপনারাও প্রতিনিয়ত বলছেন, কোন যোগসূত্র আছে?

ব্যারিস্টার ফারজানা শারমিন জবাবে বলেন, এমন না যে ভারতের সেনাপ্রধানের বক্তব্য শোনার পরে বিএনপি এটা বলছে। বিএনপি নির্বাচনের কথা শুরু থেকেই বলেছে। যে তিনটা নির্বাচন হয়নি, তখন থেকে বিএনপি বলছে, যে নির্বাচন হতে হবে বাংলাদেশে এবং মাস্ট। এটা সবারই চাওয়া। দ্রুতগতিতে নির্বাচন চাওয়াটা, তার মানে এটা না, যে কালকেই হতে হবে। কালকেই যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটা কিন্তু ক্রেডিবল, একসেপ্টেবল, বিশ্বের যে মানদণ্ড আছে, সেই মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বলে আমি নিজেও মনে করি না, এটা কেউই মনে করে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews