1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ

মাদারীপুরে ইউপি সদস্যসহ নিহত ২ আহত ১০

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ গননা করুন

একতা ডেস্কঃ মাদারীপুর জেলার কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহত ইউপি সদস্যের নাম আক্তার শিকদার (৪৮)। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। নিহত অপরজন হলেন সিরাজুল ইসলাম (৩৫)। আজ শুক্রবার ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তার শিকদারের সঙ্গে একই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শুক্রবার ভোরে বাশগাড়ি এলাকায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুজন নিহত হন। আহতদের কালকিনির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালকিনি থানার এসআই সুশিল বলেন, ‘আক্তার শিকদার নামে একজন ইউপি সদস্য নিহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews