1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মানুষের ঢল আইনজীবী সাইফুল ইসলামের জানাজায়

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২১১ গননা করুন

একতা ডেস্কঃ গতকাল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ত্রিমুখী সংঘর্ষ চলাকালে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। নগরীর উগ্রবাদী ইসকন সদস্যদের হাতে শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করান মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। জানা যায়, সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হবে আলিফের গ্রামের বাড়ি লোহাগাড়া থানার চুনতিতে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আদালত চতুরে সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও প্রশাসনের কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা শরিক হন। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। এ সময় আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান আইনজীবী নেতারা।

অপরদিকে তার জানাজায় অংশ নিতে চট্টগ্রামে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews