1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মারা গেলেন টারজান খ্যাত অভিনেতা রন এলি

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪২০ গননা করুন
টারজান খ্যাত অভিনেতা রন এলি

একতা ডেস্ক: টারজান খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন। ষাটের দশকে টেলিভিশন শোতে টারজান চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি লাভ করেন তিনি। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৮-৬ বছর।

২৪ অক্টোবর, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। রন এলির মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘পৃথিবী সর্বকালের সেরা একজন মানুষকে হারিয়েছে এবং আমি আমার বাবাকে হারিয়েছি।’ মূলত ১৯৬৬ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশন নেটওয়ার্কে টারজান সম্প্রচারিত হয়েছিল। এই সময়ে অভিনেতার বেশ কয়েকটি হাড় ভেঙে গিয়েছিল এবং তার নিজের স্টান্ট করার সময় তাকে পশুদের দ্বারা আক্রমণ করা হয়েছিল বলে জানা গেছে।

২০০১ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর এলি লেখালেখি শুরু করেন এবং দুটি রহস্য উপন্যাস প্রকাশ করেন। তিনি ১৯৮০ এর দশকে ক্রুজ শিপ-ভিত্তিক কমেডি দ্য লাভ বোট এবং তারকা অভিনেত্রী লিন্ডা কার্টারের সঙ্গে ‘ওয়ান্ডার ওম্যান’সহ অন্যান্য জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রামগুলোতে অভিনয় করেন।

১৯৩৮ সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন রন এলি। ১৯৫৯ সালে স্কুলের বান্ধবীকে বিয়ে করলেও দুই বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। ১৯৮০ এর দশকের শুরুর দিকে মিস আমেরিকা প্রতিযোগিতার উপস্থাপনা করেন তিনি। সেই সময় তার স্ত্রী ভ্যালেরির সঙ্গে সাক্ষাৎ হয়। এই দম্পতির তিন সন্তান রয়েছে। এলি ২৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় লস আলামোসে তার বাড়িতে মারা যান।

তথ্যসূত্রঃ জনকণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews