1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

মার্কিন দূতাবাস ফায়ার সার্ভিসকে উদ্ধার সরঞ্জাম দিল

  • সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩৪০ গননা করুন

একতা ডেস্ক: বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিভিন্ন ধরনের উদ্ধার সাজ-সরঞ্জাম হস্তান্তর করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে এক অনুষ্ঠানে এগুলো হস্তান্তর করা হয়। হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে ৮টি ওয়াটার রেসকিউ বোট, ১১০টি লাইফ ভেস্ট, ২৮টি কাস্টম ব্যাগ, ৮৯টি ক্যারাবিনা, ২০টি বাঁশি, ১২০টি জাম্প স্যুট, ৫ বক্স এন-৯৫ মাস্ক, ১০০টি স্মল ও ১০০টি লার্জ হ্যাজমত মেডিক ব্যাগ।

উক্ত অনুষ্ঠানে দূতাবাসের পক্ষে উপরাষ্ট্রদূত মেগান বলডিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এসব সরঞ্জাম ইস্তান্তর করেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ ফায়ার সার্ভিস এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন লে. কর্নেল রেজাউল করিম এবং সভাপতির বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রেনিং কমপ্লেক্সের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ মামুন।

প্রধান অতিথির বক্তব্যে মেগান বলডিন বলেন এ অনুদান তাদের স্থায়ী অংশীদারীত্ব এবং দুর্যোগ প্রতিক্রিয়া ও জীবন রক্ষার প্রতি অভিন্ন প্রতিশ্রুতির প্রমাণ।

তাছাড়া মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সরঞ্জামের তালিকা ফায়ার সার্ভিসকে হস্তান্তর করা হয়। এ সময় দূতাবাসের পক্ষ থেকে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এবং ‘ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিরা সম্মিলিতভাবে সরঞ্জাম ডিসপ্লে পর্যবেক্ষণ ও ফটোসেশনে অংশ নেন।

তথ্যসূত্রঃ সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews