1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ক্ষতির পরিমাণ ৩ কোটি

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ গননা করুন

একতা ডেস্কঃ মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় আলী আহমেদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৩কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কেটের মালিক। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর বাসস্ট্যান্ডে আলী আহমেদ মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস। গত বুধবার দিনগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আলী আহমেদ মার্কেটের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন, তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে।

মালিক আলী আহমেদ বলেন, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে একটি সেলুনের দোকানে শট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে মার্কেটের ৩০ থেকে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে ব্যবসায়ীরা মালামাল বের করতে পারেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানান তিনি। নিশ্চিত করে গজারিয়া স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, আলী আহমেদ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নির্বাপণে যোগ দেয়। সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব হচ্ছে না।’ এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews