1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

মালয়েশিয়ায় পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার আটক ২ দালাল

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৬২ গননা করুন

একতা ডেস্কঃ মালোয়েশিয়ায় পাচারের প্রস্তুতির সময়ে টেকনাফ থেকে শিশুসহন ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। পাচারকারী দুই দালালকেও আটক করা হয়েছে। টেকনাফের পাহাড়চূড়ায় অভিযান চালিয়ে গোপন আস্তানা থেকে আটক ও উদ্ধার করেছে র‍্যাব।

১৯ নভেম্বর, মঙ্গলবার সকালে বিষয়টি জানান র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবজিত পাল।

আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পানখালী এলাকার মৃত অছিউর রহমানের ছেলে মোহাম্মদ আনোয়ার (৪৪) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৬)। উদ্ধার হওয়াদের মধ্যে ২৬ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশি। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও শিশু ২০ জন।

উদ্ধার পাওয়া বাংলাদেশিরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের কায়কোবাদ এলাকার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (২৭) ও নজির আহমদের ছেলে মোহাম্মদ শহিদ (১৭), একই ইউনিয়নের সাদেকেরকাটা এলাকার মো. ফরিদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২২), চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মকশেট আজম এলাকার আবুল কালামের ছেলে আতিকুর রহমান (২২) এবং টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার মো. সাব্বিরের ছেলে হাসনা বেগম (১৮)।

ভুক্তভোগীর বরাতে এএসপি দেবজিত পাল বলেন, গত ১২ নভেম্বর উখিয়া উপজেলার মোছাখোলা এলাকার এখলাছ মিয়া ও তার এক চাচাতো ভাইসহ ২/৩ জন বন্ধু মিলে টেকনাফের বেড়াতে যায়। একপর্যায়ে তারা বাহারছড়া ইউনিয়নের কাছণিয়া এলাকার মেরিন ড্রাইডে ঘুরতে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে মেরিন ড্রাইডে ছবি তোলার সময় ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রের মুখে তাদের জিম্মি করে চোখ বেঁধে ফেলে। এসময় তাদের স্থানীয় একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। সেখানে ছোট একটি খুপরি ঘরে আগে থেকে ৪০/৪৫ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করতে দেখতে পায় জিম্মি হওয়া যুবকেরা।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ভুক্তভোগী এখলাছ মিয়া জানিয়েছেন, মানব পাচারকারীরা তাকে মারধর করে নির্যাতন চালিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেও মুক্তিপণের টাকা না পাওয়ায় মানব পাচারকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তাকেসহ ১৫ থেকে ২০ জনকে মালয়েশিয়া পাচারের জন্য পাহাড় চূড়ার খুপরি ঘর থেকে সাগর পাড়ের ট্রলারের কাছে নিয়ে যায়। এসময় সে কৌশলে পালিয়ে গিয়ে বিষয়াটি র‍্যাবকে অবহিত করে।

এ তথ্যের ভিত্তিতে রোববার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ৫/৬ জন লোক দৌড়ে পালানোর সময় ২ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা ৩১ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের বরাতে এএসপি দেবজিত পাল জানান, সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে মানবপাচারের দালালরা তাদের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে চূড়ায় জিম্মি করে রাখে। পরে স্বজনদের কাছ থেকে জনপ্রতি ১ লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে। যারা মুক্তিপণ দিতে ব্যর্থ হয়েছে তাদের মালয়েশিয়া পাচারের নামে অন্য কোথাও জিম্মি রাখতে ট্রলার যোগে নিয়ে যাচ্ছিল। আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews